আজ রবিবার ║ ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে সাড়ে ২৭ লাখ টাকার ইয়াবাসহ কক্সবাজারের জিয়া গ্রেপ্তার

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ৯১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিয়া উদ্দিন (৩৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত শনিবার বিকেলের দিকে চকবাজার থানার ডিসি রোড এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।

গ্রেপ্তার জিয়া উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার জিয়া উদ্দিন কক্সবাজার জেলা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।

উদ্ধার মাদকের আনুমানিক মূল্য সাড়ে ২৭ লাখ টাকা। জিয়া উদ্দিনের বিরুদ্ধে রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print