আজ শনিবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবিতে নির্ধারিত সময়ে অফিসে আসার নির্দেশ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দফতরে নির্ধারিত সময়ে উপস্থিতির পাশাপাশি অবস্থান ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে অফিস খোলা থাকাকালিন নির্ধারিত সময়ে (সকাল ৮:৩০ টা হতে বেলা ৩:৩০ টা পর্যন্ত) অফিসে উপস্থিত হওয়া ও কর্তব্য কাজ শেষে অফিস ত‍্যাগের ক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস প্রধানগণ তাঁদের স্ব স্ব আওতাধীন জনবলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন।

আরও বলা হয় আগামী ০১ অক্টোবর, ২০২৪ খ্রি. থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীগণের নামের দৈনিক তালিকা প্রস্তুতপূর্বক উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দপ্তরে সকাল ১১:০০ ঘটিকার মধ্যে প্রেরণ করার জন্য সকল অফিস প্রধানকে অনুরোধ করা হলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print