আজ বৃহস্পতিবার ║ ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এই মূহুর্তে বন্যার্তদের বেশী প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসাসেবা: শামীম

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রাম ফেনী সহ দেশের পূর্বাঞ্চল বন্যায় প্লাবিত। ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এখনো লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্যাকবলিত এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন নিদারুণ কষ্টে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। এখন দেখা দিচ্ছে রোগব্যাধি। ডায়রিয়া, চর্মরোগসহ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ। চারদিক এখনো পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে অনেক কমিউনিটি ক্লিনিক। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই এই মূহুর্তে বন্যার্তদের বেশী প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসাসেবা। বিএনপির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তাও করে যাচ্ছি। বন্যার্তদের যতদিন পর্যন্ত প্রয়োজন আমরা সাহায্য করে যাবো।

তিনি বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের আড্ডাবাড়ি এবং ৩ নং ওয়ার্ডের কামাল হাজারী সড়ক এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বন্যায় দেশের মানুষের জানমাল ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে বিএনপিসহ সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত নয়দিন ধরে বিভিন্ন টিম করে সাহায্য সহযোগিতা করছে। ত্রাণ ও খাদ্য সামগ্রী বিভিন্ন প্যাকেট করে বন্যা কবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে। তিনি সমাজের বিত্তশালী ও বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌরসভার আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইয়া প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print