আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর জন সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে : বদিউল আলম

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে তার প্রতি এ দেশের জনগণের আকর্ষণ অনেক বেড়ে গেছে। সেটাই আগামী ২৮শে অক্টোবর চট্টগ্রামের জনসভায় প্রমাণিত হবে। জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে বসে রয়েছেন। এই জনসভায় জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে পটিয়াবাসী ঐতিহাসিক ভূমিকা আবারও প্রমাণিত করবে। এই সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি। আজকে থেকে নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে সর্বোচ্চ প্রস্তুতি নেবে। এই জনসভা আমাদেরকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনসভায় শক্তি প্রদর্শন ও জনসম্পৃক্ততার মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, প্রথিত ও আদর্শিক নেত্রী। আপনারা সর্বোচ্চ জনবল নিয়ে জনসভায় শরিক হবেন। আজকে থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। তিনি আগামী ২৮শে অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষে রবিবার (২২শে অক্টোবর) পটিয়া আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা পটিয়া যুগ্ম জেলা জজ কোর্টের পি.পি বদিউল আলম, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ছৈয়দ, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসান,
আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার, দুলাল, আবু ছৈয়দ লালু, নবী হোসেন, এ্যাডভোকেট কামাল হোসেন, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, হাসান শরীফ, নুরুল ইসলাম, ইকবাল হোসেন, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, মাসুদ, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, ছোটন আচার্য্য, মোঃ সাইফু, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, মোঃ জাহেদ, সৌরভ হাসান, মোঃ জিসান, মোঃ ইদনান প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print