আজ বুধবার ║ ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আতাউর রহমান খান কায়সারের স্মরণে দোয়া মাহাফিল

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বীর চট্রলার গর্বিত সন্তান,মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক জাতীয় পরিষদের সদস্য, রাষ্ট্রদূত,বর্ষীয়ান রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ঢাকাস্থ চট্টগ্রাম আওয়ামী পরিবার নেতৃবৃন্দ এর উদ্যোগে ঢাকা হাইকোর্ট জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুকী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলী আকবর সিদ্দিকী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা, সাইফুল্লাহ আল মামুন, ফয়েজ উল্লহ, মো: আকতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য নাসির উদ্দীন, সোহাগ চৌধুরী, ত্রান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা ড. মোখতার আহমেদ, মাহাবুব পাঠোয়ারী, সাংবাদিক সৈয়দ তৌকির আহমেদ, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা খালেদ মাহামুদ চৌধুরী টুটুল, জাহেদ হোসেন, শহীদুল্লাহ্ সিকদার, গিয়াসউদ্দিন সাজিদ প্রমুখ।
উক্ত দোয়া ও মিলাদ মাহাফিলে মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা আতাউর রহমান খান কায়সার এর জন্য আল্লাহর দরবারে দোয়া ও আত্ত্বার মাগফেরাত কামনা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print