আজ মঙ্গলবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবির এক হলে শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং শুরু

Share on facebook
Share on whatsapp
Share on twitter

হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) জুমআর নামাজের পর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চবির হলগুলোর খাবারের মান বৃদ্ধির দাবি অনেক দিনের। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনে নতুন কর্তাব্যক্তি নিয়োগ পাওয়ার পর মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচালনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলকভাবে সোহরাওয়ার্দী হলে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ হলের খাবারের মান বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে চবির অন্যান্য হলের দায়িত্ব শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ডাইনিংয়ের খাবারের যাবতীয় দায়িত্ব শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দুইজন আবাসিক শিক্ষক এই কমিটিতে রয়েছে।

উদ্বোধনে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানসহ সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print