আজ শনিবার ║ ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পটিয়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভায় বদিউল আলম

চট্টগ্রামের শেখ হাসিনার জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে তার প্রতি এ দেশের জনগণের আকর্ষণ অনেক বেড়ে গেছে। সেটাই আগামী ২৮শে অক্টোবর চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে জনসভায় প্রমাণিত হবে। জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে বসে রয়েছেন। এই জনসভায় জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে পটিয়াবাসী ঐতিহাসিক ভূমিকা আবারও প্রমাণিত করবে। এই সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি। আজকে থেকে নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে সর্বোচ্চ প্রস্তুতি নেবে। এই জনসভা আমাদেরকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনসভায় শক্তি প্রদর্শন ও জনসম্পৃক্ততার মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, প্রথিত ও আদর্শিক নেত্রী। আপনারা সর্বোচ্চ জনবল নিয়ে জনসভায় শরিক হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশকে সফল করতে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি শনিবার (১৪ই অক্টোবর) সন্ধ্যায় পটিয়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, পটিয়ার উদ্যোগে আগামী ২৮শে অক্টোবর চট্টগ্রামে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক হাসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ছৈয়দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের আহবায়ক নুরুল আলম, যুগ্ম-আহবায়ক শাহ আলম, হাজী নুর মোহাম্মদ, আবুল হোসেন বাচ্চু, মামুনুর রশীদ, মোঃ এখলাস মিয়া, হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, আবু ছৈয়দ লালু, নবী হোসেন, হাসান শরীফ, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, ইকবাল হোসেন, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুল করিম, আবু তৈয়ব, সিজন, ছোটন আচার্য্য, মোঃ সাইফু, বাদশা মিয়া, আবদুর শুক্কুর, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, মোঃ জাহেদ, সৌরভ হাসান, মোঃ জিসান, মোঃ ওহিদ, মোঃ ইদনান প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print