আজ রবিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অনামিতা

রেফায়েত উল্যাহ রুপক

Share on facebook
Share on whatsapp
Share on twitter

একটা অব্যক্ত কথা আজ বলবো,
সকালের শিশিরে নরম ঘাসে
-হাঁটতে হাঁটতে তোমায় শুনাবো একখানা কবিতা,
গত একযুগ ধরে একটা ভালো-
উপলক্ষ্যের প্রতীক্ষায় যে কথা হয়নি বলা,
দোয়েলের মিষ্টি সুরের মূর্ছনায় বিমোহিত
-হয়ে যে সুর হয়নি শুনা,
সে সুর শুনাবো তোমায় ওগো অনামিতা।

তোমায় একখানা চিঠি দিব বলে-
কতবার আমি একটা লালখামে পুরেছি
-কাগজে লিখা কিছু কথা,
তোমার বর্ণনা দিব বলে ছত্রিশ হাজার-
ফুল থেকে খুঁজে নিয়েছি উপমা,
পৃথিবীর এ প্রান্ত হতে ঐ দিগন্ত নীলে-
আমি খুঁজেছি অসংখ্য উপমা,
শুধু তোমাকে শতাব্দীর শ্রেষ্ঠ চিঠি
-খানা দিব বলে।

একুশ শতাব্দীর শ্রেষ্ঠ চিঠিখানা আজো
-বুক সেলফে পড়ে আছে ধুলো জমে,
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতাটাও –
লিখা যাচ্ছে না অনন্ত বিকেল ভেবে,
শুধু তোমারই অপেক্ষায় লিখা হচ্ছে না-
এই গ্রহের শ্রেষ্ঠ গল্পগুলো,
শুধু তোমারই প্রতীক্ষায় শুনা হচ্ছে না
-জীবনের সুরগুলো।

কুয়াশার বিষণ্ণ শীতে নীল আসমান
-পানে চেয়ে চেয়ে,
হাঁটতে হাঁটতে অনামিতা তুমি কি আমায় বলবে?
হে কবি, দাঁও একুশ শতাব্দীর শ্রেষ্ঠ –
চিঠি খানা হাতে,
শুনাও তোমার কবিতা,জানাও বিশ্বলোকে
এসেছি আমি কবিতার খুঁজে বিশ্ব ব্রম্মান্ডে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print