
জীবনের খাতায় লেখা আছে এক অদৃশ্য দেনা,
জন্মের সঙ্গে পেয়েছি আমি সেই দায়ের বেনা।
হাসির আড়ালে লুকিয়ে থাকে শোকের হালকা ছায়া,
ভালো কাজের ঘাটতিতে মন হয় পরাজয়া।
দুনিয়ার পথে চলেছি আমি ভুলে হাজার দোষ,
কখনো হিংসা, কখনো মিথ্যা জমে পাপের রোষ।
সময়ের স্রোতে ডুবে গেছি নিজের লোভের ফাঁদে,
সুকর্মগুলো রইল পরে, অন্ধকারের বাঁধে।
তবুও একদিন বুঝে গেছি, মরন আসবে নীরব,
সব হিসাবের খাতা খুলবে অদেখা সেই রব।
তখন যদি প্রশ্ন ওঠে , “কি রেখে গেলে বল?”
লজ্জায় কাঁপবে আত্মা আমার, হবে চোখটা ভোল।
তাই আজ থেকে চাই আমি শোধিতে সে ঋণ,
দয়ার আলো ছড়িয়ে দেব, সবার মাঝে দিন।
ভালোবাসায় গড়ব আমি অনন্তের সেতু,
মানবতার পুণ্য ধ্বনি হোক জীবনের মিতু।
অহংকারের পাথর ভেঙে করব হৃদয় খোলা,
সত্যের বীজ বপন করব, যতদিন আছে বেলা।
শেষ নিশ্বাসে চাই শুধু, হাসিমুখে বলি বিনা,
“হে প্রভু! আজ শোধ করে গেলাম দুনিয়ার দেনা।”









