আজ মঙ্গলবার ║ ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পতেঙ্গা থানা যুবদলের স্বাগত মিছিল অনুষ্ঠিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহবায়ক খোরশেদ আলম ও সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান নয়নের নেতৃত্বে ১৭ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ টায় পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল পতেঙ্গা স্টীল বাজার থেকে শুরু হয়ে কাটগড় মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ^াস করেন:- বাংলাদেশের শক্তি তার জনগণ। তরুণদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য অধিকার, শ্রমজীবি মানুষের মর্যাদা ও একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য।

নেতৃবৃন্দ আরো বলেন, আজ তাই তারেক রহমান শুধু একটি নাম নন, তিনি আশা, তিনি সম্ভাবনা, তিনি আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক। আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষামান। স্বাগত মিছিলটিতে পতেঙ্গা থানা যুবদলের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ও অধীনন্থ ইউনিট যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print