আজ বৃহস্পতিবার ║ ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমি পথশিশু

Share on facebook
Share on whatsapp
Share on twitter

তোমরা মানুষ আর আমি ফুটপাতে বেড়ে উঠা পথশিশু,
তোমরা যখন ঘুমাতে যাও ভীষণ ভোরে,
ঠিক তখন আমি বের হই খাবারের খোঁজে,
আধো আলো আধো আধারে রেললাইন
ধরে হাঁটতে হাঁটতে সাজাই আমার স্বপ্নের দুনিয়া।

জানো,তোমাদের চাকচিক্যময় জীবন আমায় আন্দোলিত করে না,
বিশ্বাস কর, বিন্দুমাত্র কৌতূহল উদ্রেক করে না।
যখন গভীর রাতে ফ্লাইওভারের নিচে আমার জীর্ণ দেহ তন্দ্রায় আচ্ছন্ন থাকে,
তখনও না!

তোমাদের লাল মার্সিডিজ কিংবা কালো বিএমডব্লিউ,
আমার মনে কোন আকাঙ্ক্ষার সৃষ্টি করে না,
তোমাদের দামি স্যুট, কড়া পারফিউম কিংবা রাতভর পার্টির মাস্তি,
আমার স্বপ্নের জগতে আঘাত করে না,করে না কখনোই লাইনচ্যুত!

তোমরা ভাবতে পারো জীবনের প্রতি হয়ত আমার অনেক অভিযোগ,
কিন্তুু না, বিধাতার প্রতি আমার নেই কোন ক্ষোভ!
আমার কাছে গুলশান, বনানী, কাকরাইল বস্তি কিংবা মহাখালীর ফুটপাতে কোন ভিন্নতা নেই,
ভিন্নতা শুধু বিবেকে শুধুই মরমে!

লেখকঃ
শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print