আজ সোমবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম সার্কিট হাউজের পাশ থেকে শিশু পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সার্কিট হাউজের পাশ থেকে শিশু পার্ক উচ্ছেদের দাবীতে অপরাজেয় বাংলার উদ্যোগে শুক্রবার (২০ অক্টোবর ) বিকেল ৩ টায় শিশু পার্কের সম্মুখে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বীরমুক্তিযোদ্ধা বিএলএফ পংকজ কুমার দস্তিদার বলেন, চট্টগ্রামে সার্কিট হাউজে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের পর সার্কিট হাউজের সামনে এ মাঠটিতে মুক্তিযোদ্ধারা এসে জড়ো হন। এ মাঠেই প্রথম বিজয় মেলার সূচনা হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, বাংলাদেশ সৃষ্টির তথা স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য অবদান থাকলেও এখানে স্বাধীনতার স্মৃতি চিহ্ন কিংবা স্বাধীনতার ইতিহাস, কৃষ্টি চর্চা কিংবা ভবিষ্যত প্রজন্মের জানার জন্য উল্লেখযোগ্য কোন স্মৃতি চিহ্ন বা স্মৃতি স্তম্ভ নেই। এছাড়া আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত মাঠের স্বল্পতা রয়েছে। শিশু পার্কের জায়গাটি উচ্ছেদ করে জায়গাটিতে উন্মুুক্ত স্থানসহ মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক এবং মাঠ তৈরি করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবী জানান।
মো: মাসুদুল রানার সঞ্চালনায় এবং আব্দুল্লাহ আল তানিম চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবী ছিল পার্কটি উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করা হোক। তারা এ সময় পার্কটিকে ঘিরে নানান অনৈতিক কর্মকান্ড চলছে বলে অভিযোগ করেন। পাশাপাশি পার্কটি ভেঙে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করারও দাবি জানান সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল রফিক, মেহেদী হাসান, এমরান ইরান, রেজাউল ইসলাম রিপন, কুতুব উদ্দিন, মো: হানিফ,মো:মোরশেদ, মো:মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মোস্তাফা করিম কাউসার, সুমিত বডুয়া, আরিফুল ইসলাম, তানভীর মেহেদী মাসুদ, শাহাদাত শাওন, আজাদ হোসেন, আব্দুল মাজেদ রিদুয়ান, আব্দুল হালিম সাগর, মিজানুর রহমান রহিম, ইব্রাহীম রুবেল, মো:তানবির হোসেন,মো: রিকন আহমেদ, ওমর ফারুক ফয়সাল, মো:শাকিল খান, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ওবায়দুল আলম শাকিল, মো:রিমন, নিজাম উদ্দিন রুবেল, মো:ফারুক, মো:হেলাল, জাহেদুল ইসলাম, আরিফ আহমেদ, মিজবাহ উদ্দিন, আদনান ফেরদৌস নাবিল, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাকিল, সাফায়েত ফাহিম, যুবরাজ দাশ, মুহাম্মদ জালাল,আবু হানিফ সৌরভ, সালেক আহমেদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print