আজ শনিবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ক্ষুধার্থের বিদ্রোহ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

ক্ষুধার্ত পেট কোনোদিন ন্যায় মানে না,
শূন্য হাঁড়িতে স্বপ্ন বোনা যায় না।
যে মায়ের বুকের দুধ শুকিয়ে যায় তৃষ্ণায়,
সে মায়ের অভিশাপ ইতিহাসে ঝড় তোলে নিঃশব্দ নিশ্বাসে।
ক্ষুধার্ত শিশু কাঁদে, পিতার চোখে শূন্যতা,
কোনো শাসক কি বোঝে তাদের ব্যথার মহত্ত্ব?
রুটি-ভাতহীন টেবিলে জমে কেবল ধ্বনি,
অভাবই শেখায় বিদ্রোহ, ভাঙে শাসনের গর্বমনি।
যারা ভরপেট খেয়ে বলে— সবই শান্তির গান,
তারা শোনে না ক্ষুধার্তের রক্তভেজা প্রাণ।
তবু একদিন এই ক্ষুধাই জ্বালায় দাবানল,
অত্যাচারের সিংহাসন হয় ভস্মীভূত চল।
ক্ষুধার্থের কান্না যখন আগুনে রূপ নেয়,
রাজপ্রাসাদ কাঁপে, মুকুট ভেঙে যায়।
ইতিহাস শেখায়, ক্ষুধাই সর্বশক্তিমান,
ক্ষুধার্তের বিদ্রোহে বদলায় যুগ-জগৎ-বিধান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print